সামাজিক ও মানবিক সংগঠন "জাগ্রত মানব সংঘ" এর উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাধবপুর উপজেলার অন্তর্গত ০১ নং ধর্মঘর ইউনিয়নের হযরত আলী শাহ রহঃ এর মাজার প্রাঙ্গণে সর্বসাধারণের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্প স্পন্সর করেন, নুসরা জেনারেল হাসপাতাল,মনতলা। রোগী দেখেন বিজ্ঞ ও অভিজ্ঞ ডাঃ মোঃ আল-আমিন সাহেব।
জাগ্রত মানব সংঘের সাধারণ সম্পাদক বলেন-আমাদের এই মানবিক কাজগুলো অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি
এই সময় উপস্থিত ছিলেন জনাব কামাল উদ্দিন মেম্বার, আশেকুর রহমান মামুন মেম্বার, জাগ্রত মানব সংঘ'র কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক সুজন, নুসরা জেনারেল হাসপাতালে ম্যানেজমেন্ট জানাব শামসুল ইসলাম, জনাব ফয়সাল মিয়া, জাগ্রত মানব সংঘ মাধবপুর উপজেলা শাখার সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাকিব, সাংগঠনিক সম্পাদক অনিক পাঠান, ধর্মঘর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রবিন প্রমুখ।